যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপক প্রভাস কুমারকে অব্যাহতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপক প্রভাস কুমারকে অব্যাহতি

রাফসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত অভিযুক্ত শিক্ষককে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত শিক্ষার্থীকে যৌন হয়রানী এবং একাডেমিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান’ কমিটির মাধ্যমে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় একাডেমিক কমিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আনীত অভিযোগসমূহ অধিকতর অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের প্রেক্ষিতে তদন্ত চলাকালীন তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অধ্যাপক প্রভাস কুমারকে সকল প্রকার প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে- এই বাবদ একটা চিঠি আমি পেয়েছি।
এর আগে, গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা এই বিষয়ে বিচার চেয়ে বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরপর বিভাগ একটি ফ্যাক্টফাইন্ডিং কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT