নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৪ বার দেখা হয়েছে
Capture

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডারভিত্তিক নির্দিষ্ট সময়ে প্রতি বছর বিসিএস পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, বিসিএস পরীক্ষা সরকারি প্রশাসনে প্রবেশের মূল ধাপ। এ পর্যায়ে অনিয়ম হলে তা পুরো ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। তাই সব সমস্যা ও সংকট দূর করে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।

বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ তৈরি হয়েছে। নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে বিসিএস পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে। তিনি ও অন্যান্য সদস্যরা জানান, গত ১৫ বছরের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নানা অনিয়ম হয়েছিল, তবে এখন সংস্কারকাজ সম্পন্ন হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো অনিয়ম না ঘটে। পাশাপাশি প্রশ্নপত্রের মান উন্নত করা হচ্ছে, যাতে পরীক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়েও প্রতিযোগিতায় সক্ষম হন।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং পিএসসির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT