নোটিশ:

শেকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

ফাহিম ফয়সাল (শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে
সংগ্রহীত।।

রাজধানীর  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ অনুষ্ঠান ২০২৫ আয়োজিত হয়েছে।আয়োজিত এই অনুষ্ঠানে  মোট ১০২  জন লেভেল-৪, সেমিস্টার-১ শিক্ষার্থীদের  মাঝে  সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সার্জারী ও থেরিওজেনোলোজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবূল বাশার। অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সার্জারী এন্ড থেরিওজেনোলোজি বিভাগের চেয়ারম্যান ড. মো: রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে মো: নূর ইসলাম নাঈম তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, “প্রাণীসম্পদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে ভেটেরিনারি টিচিং হাসপাতালে হাতে-কলমে প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিক্যাল যন্ত্রপাতি প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য, প্রশাসনের এ উদ্যোগ আমাদের চিকিৎসা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানের সমন্বয়ক ড. মো: রাশেদুল ইসলাম বলেন, “লেভেল-৩ থেকে ক্লিনিক্যাল ক্লাস শুরু হয়। তাই শিক্ষার্থীদের হাতে দ্রুত সার্জিক্যাল বক্স পৌঁছে দেওয়া আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।”

এসময় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মো: আফতাব আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রাণিসম্পদ খাতে আপনাদের গুরুত্ব অপরিসীম। আমরা আশা করি আপনারা আমাদের প্রোডাকশন ল্যাব পরিদর্শন করবেন এবং মাঠ পর্যায়ে এগুলো কাজে লাগাবেন।”

পরবর্তীতে উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল লতিফ শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স তুলে দেন। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা যাতে মাঠ পর্যায়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্ট সরবরাহ করেছি। ভবিষ্যতে লেভেল-৩ থেকেই এ সরঞ্জাম সরবরাহের সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সাফল্য।”

অনুষ্ঠানের শেষপর্বে সভাপতির বক্তব্যে অনুষদের ডীন প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, “আগে লেভেল-৫ এ গিয়ে শিক্ষার্থীরা সার্জিক্যাল বক্স পেতো, যা তাদের জন্য ভোগান্তির কারণ হতো। এখন থেকে লেভেল-৩ এ বক্স সরবরাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে।”

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একমি ল্যাবরেটরিজ শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক সেশন আয়োজন করে। এতে মাঠ পর্যায়ে প্রাণী চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধ, তাদের সঠিক ব্যবহার ও নির্দেশনা সম্পর্কে শিক্ষার্থীরা বিস্তারিত ধারণা লাভ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT