বন্যা উদ্ধার কার্যক্রমে সহায়তায় ১৫ লাখ ডলারের সরঞ্জাম দিল চীন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

বন্যা উদ্ধার কার্যক্রমে সহায়তায় ১৫ লাখ ডলারের সরঞ্জাম দিল চীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

চীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ১৫ লাখ মার্কিন ডলারের অত্যাধুনিক সরঞ্জাম দিয়েছে। মঙ্গলবার সকালে ঢাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রতিটি সংকটে সরকার মানবিক সংগঠনগুলোর সঙ্গে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এই সহায়তা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, এক বছর আগে চীন প্রতিশ্রুতি দিয়েছিল রেড ক্রিসেন্টকে দুর্যোগ ব্যবস্থাপনার সরঞ্জাম দেওয়া হবে। আজ তা বাস্তবায়িত হলো। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় অবশেষে ১৫ লাখ ডলারের এই জরুরি সহায়তা বাংলাদেশে পৌঁছেছে। এ সহায়তা দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন সক্ষমতা বৃদ্ধিতে এবং জনগণকে বন্যার ঝুঁকি থেকে রক্ষা করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, অত্যাধুনিক সরঞ্জামগুলো স্বেচ্ছাসেবকদের দক্ষতা বাড়াবে এবং তারা বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়াতে পারবে।

ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম বলেন, এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।

চীন থেকে আনা ৮টি কন্টেইনারে ১৫ ধরনের সরঞ্জাম রয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০টি লাইফ ভেস্ট, ৫০০টি রেসকিউ হেলমেট, ৫০০ জোড়া বুট, ৫০০ জোড়া গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, ২৫০টি রেসকিউ রোপ ও ব্যাগ, ১০০টি ইঞ্জিনচালিত রাবার বোট, ১০০ সেট লাইফ র‌্যাফ্ট, ৫০টি ফ্লোট প্লেট, ৫০টি রেসকিউ প্যানেল, ২৫টি সফট স্ট্রেচার, ১৫টি ওয়াটার পিউরিফিকেশন যন্ত্র, ১০টি ডিজেল জেনারেটর এবং ৬টি সমুদ্রের পানি লবণমুক্তকরণ যন্ত্র।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্য, মহাসচিব, আইএফআরসি’র প্রতিনিধি এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে স্বেচ্ছাসেবকরা সরঞ্জামের একটি অংশ প্রদর্শন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT