নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

এনবিআর ভাঙার পর সংশোধিত অধ্যাদেশ অনুমোদন: নতুন যে বিধান থাকছে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ বার দেখা হয়েছে
Capture

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে গঠিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগের অধ্যাদেশে আনা ১১টি সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংশোধনীতে বলা হয়েছে, নতুন কাঠামোয় শীর্ষ পদগুলোতে নির্দিষ্ট কোনো ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনায় অভিজ্ঞ কর্মকর্তারা এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে রাজস্ব আহরণে অভিজ্ঞ কর্মকর্তারা নিয়োগের যোগ্য হবেন।

এছাড়া আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য, শুল্ক ও ভ্যাট নীতি সংক্রান্ত পদগুলোতে এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পদগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের বিধান রাখা হয়েছে।

এর আগে গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে সরকার নতুন অধ্যাদেশ জারি করে। এরপর থেকে এনবিআরের কর্মকর্তারা শীর্ষ পদে প্রশাসন ক্যাডার নয়, বরং কর ও শুল্ক-আবগারি ক্যাডারের অভিজ্ঞদের নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি ও কলম বিরতিসহ নানা আন্দোলন চালান। এ সময় চাকরির বিধি ভঙ্গের কারণে ২০ জনেরও বেশি কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।

তবে সাম্প্রতিক সংশোধন অনুমোদনের মাধ্যমে এনবিআর সংস্কার নিয়ে কয়েক মাস ধরে চলা মতবিরোধের সমাধান হয়েছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT