ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাবের নিরাপত্তা দাবিতে NSU ও IUB শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাবের নিরাপত্তা দাবিতে NSU ও IUB শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে
NSU-8 এর সামনে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশে সমকামিতার বিপক্ষে দৃঢ় অবস্থান নেওয়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ মাহতাব উৎস সাম্প্রতিক সময়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ (২১ আগস্ট) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)-এর শিক্ষার্থীরা রাজধানীর NSU-8 এর সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়া যেমন নিন্দনীয় ও জঘন্য কাজ, তেমনি এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এ সময় তারা দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়াও ড. সরোয়ার ও আসিফ মাহতাবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতাকে যারা সমর্থন করেছে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT