আত্রাইয়ে ভাতিজার হাতে চাচা নিহতের ঘটনায় গ্রেফতার-০২ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

আত্রাইয়ে ভাতিজার হাতে চাচা নিহতের ঘটনায় গ্রেফতার-০২

আহসান হাবিব  জেলা প্রতিনিধি,(নওগাঁ) 
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

 নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমান আজিজ (পিতা: মৃত আমির উদ্দিন) নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ দুই ভাতিজাকে গ্রেফতার করেছে।

সোমবার (১৮আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের সঙ্গে চাচার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা বাবু লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই চাচা মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ঘটনার পর ভাতিজারা পালিয়ে গেলে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়। আত্রাই থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে দুই ভাতিজা বাবু ও আলিম (পিতা: মো. আলাউদ্দিন আলা) কে গ্রেফতার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত চার্জশিট দেওয়া হবে।

নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচারের জন্য দাবি জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT