নোটিশ:

ভুয়া ফেসবুক পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ইবি উপাচার্যের

প্রতিবেদকের ছবি
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার দেখা হয়েছে
iu-fake-facebook page

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নামে চালু হওয়া ভুয়া ফেসবুক পেজগুলোর অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ “Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ)” উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, অফিসিয়াল পেজ না থাকলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ নিয়ে অন্যরা ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে, যার খারাপ প্রভাব বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিতে পড়ে। এই কারণে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন যেন এটিকে বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং অননুমোদিত পেজগুলোর বিষয়ে তথ্য আইসিটি সেলে জমা দেওয়া হয়।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, ভুয়া পেজ অপসারণ সরকারের পক্ষেই সম্ভব। তবে অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা যত বাড়বে, ভুয়া পেজগুলো তত বেশি অকার্যকর হয়ে পড়বে। তাই সবাইকে অফিসিয়াল পেজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT