শিক্ষা ও গবেষণায় জাবি-লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা চুক্তি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শিক্ষা ও গবেষণায় জাবি-লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা চুক্তি

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের একটি সমঝোতা স্মারক চুক্তি আজ স্বাক্ষরিত হয়েছে।

১৭ আগস্ট সকাল ১১টায় উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের পক্ষে লিঙ্কন-ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের ডেপুটি ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ড. জাহিদ সিরাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি কতৃর্ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ শিক্ষা-গবেষণা, শিক্ষক-ছাত্র বিনিময়, প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা, প্রফেশনাল ট্রেনিং, সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT