রাণীনগরে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

রাণীনগরে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

আহসান হাবিব , জেলা প্রতিনিধি (নওগাঁ) 
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০২ বার দেখা হয়েছে

নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছুরি (চাকু) দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে আত্রাই-রাণীনগর সড়কের ঘোষগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল রানা (৪৫) নওগাঁ সদরের চকরামপুর মহল্লার বাসিন্দা এবং মেসার্স রাসেল ক্লোথ স্টোরের মালিক।

জুয়েল রানা জানান, নওগাঁ মসজিদ মার্কেটে তাঁর মালিকানাধীন তিনটি কাপড়ের পাইকারি দোকান রয়েছে। এসব দোকান থেকে আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা নিয়মিত মালামাল বাঁকিতে নেন। প্রতিবারের মতো শুক্রবার বিকেলে তিনি সেখান থেকে বকেয়া টাকা আদায় করে নওগাঁ ফিরছিলেন।

তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি রিজার্ভ সিএনজিযোগে ফেরার পথে ঘোষগ্রাম বেতগাড়ী এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে মুখোশ পরা ছয়জন ছিনতাইকারী সিএনজির গতি রোধ করে। এরপর তারা চাকু দেখিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরপরই জুয়েল রানা রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো.রায়হান জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT