প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর ও স্বাধীন পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর ও স্বাধীন পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দায়িত্বকাল ১০ বছর নির্ধারণ এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের বিষয়ে পূর্বে একমত হওয়া হলেও তা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আগেই জানিয়ে দিয়েছেন, কেউ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকবেন না। তবে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে একটি নিরপেক্ষ কমিটি ছাড়া তারা বিষয়টি মেনে নেবেন না।

অন্যদিকে, আলোচনায় বাংলাদেশ পুলিশের জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন, যা রাজনৈতিক দলগুলো গ্রহণ করে। তবে কমিশনের গঠন ও আইনি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা চলবে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, পুলিশ বাহিনী যেন শৃঙ্খলিত, দক্ষ ও আইনসম্মতভাবে কাজ করে তা নিশ্চিত করা হবে। সেইসঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও এই কমিশনের ওপর থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT