আত্রাইয়ে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

আত্রাইয়ে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আহসান হাবিব, জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৬৭ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার আয়োজনে গণসংযোগ ও লিফলেট  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর  জাতীয় মহাসমাবেশকে সফল করতে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, জাতীয় মহাসমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি সাত দফা দাবি বাস্তবায়ন ও সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও যোগ করে বলেন, সাত দফা দাবি বাস্তবায়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হয়।

অনুষ্ঠানে উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হক পাঁচুপুর ইউনিয়ন আমীর আবু শাহীন, সেক্রেটারী আব্দুর রশিদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সমাবেশে ব্যাপক অংশগ্রহণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT