নোটিশ:
শিরোনামঃ
প্লাস্টিকের বিকল্প হতে পারে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার

বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার ব্যাংক হিসাব ও কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে
Copy of Sabasbd all templet (76)

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির তদন্তে নতুন অগ্রগতি। তার নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা চার লাখ ৩০ হাজার ডলারের আবাসিক ও বাণিজ্যিক স্পেস জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদন জানিয়ে উল্লেখ করেন, বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর-অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ ও জব্দ করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা ও তাহসীন রাইসার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে দুদক। মামলায় বলা হয়, সাবেক আইজিপি বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জার নামে রয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ। বড় মেয়ে ফারহীন রিশতা ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং মেজ মেয়ে তাহসীন রাইসা ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT