বন্যার কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

বন্যার কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে একাধিক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে দেশের অন্যান্য ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়ে অধিকাংশ সড়ক তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে ১০ জুলাইয়ের আলিম ইংরেজি ২য় পত্র (বিষয় কোড-২৩৯) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়সূচি পরে জানানো হবে, তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, অনিবার্য কারণে ১০ জুলাই তারিখে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম ও হসপিটালিটি, কৃষি, টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএমটি) সহ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে। তবে অন্যান্য পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT