শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

শেরপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা জেলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন

৬ জুলাই (রবিবার) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন,
“বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শেরপুর উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল। কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করা জরুরি।”

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম। তিনি বলেন,
“শেরপুরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দায়েরকৃত তিনটি হত্যা মামলার চার্জশিটে যদি কোনো ছাত্র হত্যার প্রত্যক্ষ আসামি বাদ পড়ে থাকে, তা জেলা বিএনপি কিছুতেই মেনে নেবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। তিনি অভিযোগ করেন,
“বর্তমানে সরকারি অফিস-আদালতে এখনও ফ্যাসিস্ট সরকারের ছায়া রয়ে গেছে। প্রশাসন সঠিকভাবে কাজ করছে না এবং কিছু মনোনীত ব্যক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ—আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, শেরপুরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকেই বিজয়ী করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT