সাপমারীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

সাপমারীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ নাবীল, (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

শেরপুর সদর উপজেলার সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ৪ জুলাই (শুক্রবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিশাল কর্মীসভা আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়।

সদর উপজেলার ৭ নম্বর ভাতশালা, ১২ নম্বর কামারিয়া ও ১৩ নম্বর রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মীসভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা বিএনপি কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম স্বপন।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি রূপান্তরের রূপরেখা। এ কর্মসূচিকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT