নোটিশ:
শিরোনামঃ
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা

রাবিতে বিভাগ সংস্কারের দাবিতে ফোকলোর শিক্ষার্থীদের বিক্ষোভ

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে
RU dept

বিভাগের সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বরে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘বিভাগ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘সিন্ডিকেট না, মুক্তি মুক্তি’ এবং ‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

  • ফোকলোর বিভাগের নাম পরিবর্তন বা সংস্কার করা, যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

  • পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম অন্তর্ভুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা।

  • পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা।

  • নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস রুটিন প্রকাশ করা।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা এর আগে ডিন স্যারের কাছে চিঠি দিয়েছি। তারা এটা নিয়ে মিটিং করেছেন। মিটিংয়ে আমাদের বিভাগের শিক্ষক ও ডিন স্যার সম্মতি দিলেও এখনো কোনো সমাধান পাইনি। আমরা বারবার দফায় দফায় বসতে চাই না। আজকের মধ্যেই প্রশাসন থেকে সম্মতি বা কোনো সিদ্ধান্ত চাই।”

আরেক শিক্ষার্থী বলেন, “আমরা আগের আন্দোলনের পর যে চিঠি দিয়েছিলাম, তার ভিত্তিতে আজ মিটিং হয়েছে। মিটিংয়ে ডিন স্যার জানিয়েছেন, সিন্ডিকেটে বিষয়টি পাঠানো হবে। যদি তা পাস না হয়, তবে আবার আন্দোলন করতে হবে। আমরা চাই, আজই ভিসি, প্রো-ভিসি স্যাররা আমাদের আশ্বাস দিন যে দাবি মানা হবে। আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব।”

এর আগে গত ২২ মে ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। পরে ডিন অফিস বরাবর দাবি-সংবলিত একটি চিঠি দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT