ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা সময়ের দাবি: সেনাপ্রধান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা সময়ের দাবি: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

 

২৪ জুন ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলার চর্চা অপরিহার্য হয়ে উঠেছে।

মঙ্গলবার ‘অলিম্পিক ডে রান ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে যেসব শারীরিক ও ক্রীড়ামূলক কর্মসূচি আয়োজন করে, তা শুধু শরীরচর্চার জন্য নয়—জাতির সুস্থতা ও উন্নয়নের সঙ্গেও এটি জড়িত। ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।”

তিনি রাজধানীতে খেলার মাঠ সংকটের কথাও তুলে ধরে বলেন, “ঢাকায় খেলার জায়গা দিন দিন কমে যাচ্ছে। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। তাই এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

এর আগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ‘অলিম্পিক ডে রান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান।

আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। অলিম্পিক আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT