দেশে নতুন করে উঁকি দিচ্ছে করোনা, আজ ৩ জনের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবির ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা

দেশে নতুন করে উঁকি দিচ্ছে করোনা, আজ ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে
দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে বেড়ে চলেছে, ছবি: সিপিডি
দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে বেড়ে চলেছে, ছবি: সিপিডি

করোনা ভাইরাসের প্রকোপ দেশে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২২ জুন সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছেএকই সময়ে ৩ জন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেননতুন শনাক্তের হার ৪.৬৮%

জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত মোট ১৫,৭২,৯৬৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছেসর্বমোট ২০,৫১,৯৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং ২৯,৫১৮ জন মৃত্যুবরণ করেছেনসার্বিকভাবে, এ পর্যন্ত সুস্থতার হার ৯৮.৪১% এবং মৃত্যুর হার ১.৪৪%গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন মহিলাজানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ ৬৩.৭৮% এবং মহিলা ৩৬.২২%বয়সভেদে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১-৭০ বছর বয়সী ১ জন, ৭১-৮০ বছর বয়সী ১ জন এবং ৯১-১০০ বছর বয়সী ১ জন রয়েছেনবিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন মারা গেছেনমৃতদের মধ্যে ১ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন

করোনাভাইরাস পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। যদিও বর্তমানে শনাক্তের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে সংক্রমণের ঝুঁকি এখনো বিদ্যমান। স্বাস্থ্য অধিদপ্তর করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনতে দেশের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান, হাত ধোয়া, টিকা গ্রহণ, টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে ১৬২৬৩ নাম্বারে ডায়াল করা, ভ্রমণে সতর্কতা এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব বজায় রেখে চলার অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT