নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সুলভ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার আহ্বান, বাংলাদেশে রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৪০ বার দেখা হয়েছে
1000080403
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের কাছে অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আবাসন সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সংস্কারসহ ২০টি সেগমেন্টে মোট ১২৫টি প্রস্তাবনা উপস্থাপন করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উপস্থাপন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বরাবর সংস্কার প্রস্তাবনা জমা দেন তারা।
ছাত্রশিবিরের দাবির সেগমেন্টগুলো হলো অ্যাকাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার, আবাসন সংক্রান্ত সংস্কার, খাদ্য ব্যবস্থাপনা সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, চিকিৎসা কেন্দ্র সংস্কার, পরিবহন ব্যবস্থায় সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় উপাসনালয় সংস্কার, টিএসসিসি সংস্কার, বিভিন্ন সংগঠনগুলোর অবকাঠামো অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনা, বিভিন্ন অ্যাকাডেমিক, আবাসিক ও প্রশাসনিক ভবনগুলোর ওয়াশরুম সংস্কার, ভর্তি ও ফরম ফিলআপে পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণ, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা এবং শিক্ষার্থীদের অনক্যাম্পাস চাকরির ব্যবস্থা করা।
এ সময় ৩১ জুলাইয়ের মধ্যে রাকসু নির্বাচন সম্পন্ন করা এবং এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।
রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দায়িত্ব গ্রহণের ৮ মাস পার হলেও তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি প্রশাসন। স্বল্প সময়ের মধ্যে সংস্কার সম্ভব, সেই দাবিগুলো নিয়ে প্রশাসন কাজ শুরু না করলে আমরা মাঠের আন্দোলনে নামতে বাধ্য হবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT