রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধে ভারতের প্রতি অ্যামনেস্টির আহ্বান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধে ভারতের প্রতি অ্যামনেস্টির আহ্বান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে আহ্বান জানিয়েছে, যেন তারা রোহিঙ্গা শরণার্থীদের জোর করে বাংলাদেশ সীমান্তে পাঠানো বন্ধ করে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের সুরক্ষা নিশ্চিত করে।

আন্তর্জাতিক শরণার্থী দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের মর্যাদা ও অধিকার স্বীকার করতে হবে। অ্যামনেস্টি দাবি করেছে, সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অন্তত ৪০ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ফেলে দিয়েছে। এছাড়া আরেক ঘটনায় প্রায় ১০০ জন রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তে প্রবেশে বাধ্য করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বোর্ড চেয়ারম্যান আকার প্যাটেল মন্তব্য করেছেন, “ভারত ঐতিহাসিকভাবে নিপীড়নের শিকার মানুষদের আশ্রয় দিয়েছে, কিন্তু রোহিঙ্গাদের প্রতি সাম্প্রতিক আচরণ ইতিহাসে নিন্দিত হবে।”

সংস্থাটি আরও জানায়, ২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের পর রোহিঙ্গারা ব্যাপক সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীরা খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে রয়েছে, যা আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আরও প্রকট হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT