সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসি বদ্ধপরিকর :সিইসি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসি বদ্ধপরিকর :সিইসি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারভাবে এগিয়ে নিচ্ছে এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কমিশন একটি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে এবং কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকালে নির্বাচন ভবনে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, অনেক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, বাকি কাজগুলোও সম্মিলিতভাবে শেষ করতে হবে। তিনি আরও বলেন, ‘আজকের এই ঈদুল আজহার মতবিনিময় সভায় আমরা প্রতিজ্ঞা করি—জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। লন্ডন, জাপানসহ বিশ্বের বিভিন্ন নেতারা আমাদের প্রতি আস্থা রেখে বলছেন, বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে যাচ্ছে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT