ফিলিস্তিনের পক্ষে সরব হওয়াতে পিয়ের্স মরগ্যানকে হুমকি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়াতে পিয়ের্স মরগ্যানকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
গাযায় হত্যাযজ্ঞ চালানো দখলদার ইসরায়েলের চক্ষুশূল ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান, ছবি: ফিন্যানসিয়াল টাইমস
গাযায় হত্যাযজ্ঞ চালানো দখলদার ইসরায়েলের চক্ষুশূল ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান, ছবি: ফিন্যানসিয়াল টাইমস

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গত ২০২৩ সালের ৭ই অক্টোবর যখন আক্রমণ করে, তখন পশ্চিমা বিশ্বে ব্যাপক নিন্দার ঝড় উঠে। হামাস হয়ে ওঠে সমালোচনার কেন্দ্রবিন্দু। সমালোচকদের মধ্যে সক্রিয়ভাবে যারা অংশ নেন, তাদের মধ্যে প্রখ্যাত ব্রিটিশ গণমাধ্যমকর্মী পিয়ের্স মরগান অন্যতম। তার প্রায় প্রতিটি টকশো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বললে “ডু ইউ কন্ডেম হামাস (তুমি কি হামাসকে নিন্দা জানাও?)” বলতে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় পিয়ের্সের ওপর অসন্তোষ সৃষ্টি হতে থাকে। কেউ কেউ মিম বানানো শুরু করে পিয়ের্সকে তুলোধুনো করতে থাকে।

সময়ের সাথে প্রেক্ষাপট বদলাতে থাকে। গাযায় অবস্থানরত অনেক বিদেশিরা প্রাণ নিয়ে নিজ দেশে ফেরার পর গণমাধ্যমগুলোতে বিগত ১.৫ বছরের অধিক সময় ধরে চলা গাযার নিরপরাধ মানুষের ওপর ক্রমাগত আক্রমণ, অবরোধ ও হত্যাযজ্ঞ নিয়ে ইসরায়েলের বর্বরতা তুলে ধরেন। পিয়ের্স মরগ্যানও ধীরে ধীরে সুর বদলাতে থাকেন। ইসরায়েলের পক্ষে তার গড়ে তোলা বয়ান থেকে তিনি সরে আসেন। ক্রমেই হয়ে ওঠেন ফিলিস্তিনের পক্ষে এক সোচ্চার কন্ঠ। সাথে সাথে ইসরায়েলপন্থীদের টার্গেটে পড়ে যান। গত ৪ জুন নিজের এক্স প্রোফাইলে এক ইসরায়েলপন্থীর টুইট শেয়ার দিয়ে বলেন,”এটা আমার কাছে হুমকি মনে হচ্ছে।”, ওই ইসরায়েলপন্থী পিয়ের্স মরগ্যানকে ইহুদীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেন। ওই ব্যক্তির টুইটে বেশিরভাগ এক্স ব্যবহারকারী ইসরায়েলের ক্রমাগত মিথ্যাচারের বিরুদ্ধে কমেন্ট করেন।

প্রযুক্তির কল্যাণে গাযায় চলমান হত্যাযজ্ঞকে এখন অস্বীকারের সুযোগ নেই। বিশ্বের অধিকাংশ মানুষ এখন নির্যাতিত গাযাবাসীর পক্ষে। পিয়ের্স মরগ্যানের মতো ফিলিস্তিনিদের কট্টর সমালোচকের প্রত্যাবর্তন থেকে হয়ত একদিন ফিলিস্তিনের ওপর নির্যাতনের অবসান ঘটবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT