মোটরসাইকেল চুরির গোপন কারবার, পুলিশের জালে মেকানিক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার

মোটরসাইকেল চুরির গোপন কারবার, পুলিশের জালে মেকানিক

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এসময় সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করা হয়। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের বাসিন্দা এবং নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, গত ১০ জুন রাত পৌনে ১২টার দিকে এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বাড়িতে কয়েকজন লোক চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২-৩ জন পালানোর চেষ্টা করে। এসময় কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি জামাল উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুকচাঁদ বিশ্বাস স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে যোগাযোগ রেখে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। চুরি করা মোটরসাইকেল তার বাড়িতে এনে সংরক্ষণ করে, পরে তা অন্যত্র বিক্রি করে দিত। সে একজন পেশাদার মোটরসাইকেল মেকানিক এবং এই অপরাধচক্রের পুরোনো সদস্য।

এ ঘটনায় বুধবার (১১ জুন) বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, এই চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT