প্রয়োজনে দেশে ফিরবেন পিনাকী, ইলিয়াস ও কনক – ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

প্রয়োজনে দেশে ফিরবেন পিনাকী, ইলিয়াস ও কনক – ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের ঘোষণা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৮৫ বার দেখা হয়েছে

বাংলাদেশের প্রয়োজনে পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস ও কনক সরওয়ার একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার বেলা সোয়া ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি লিখেছেন, যদি দেশের স্বার্থে প্রয়োজন হয়, তাহলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে তারা তিনজন একসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস পদত্যাগের চিন্তাভাবনা করছেন।

পিনাকীর ফেসবুক পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে দেড় লাখেরও বেশি লাইক এবং ১৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।

একজন মন্তব্যকারী, নাঈম ইসলাম সাগর, লিখেছেন, “৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন দেখেছে, এবার সরকার রক্ষার আন্দোলন দেখবে জনগণ।”
আরেকজন, আতিক ইসলাম, মন্তব্য করেন, “আপনাদের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT