নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

১১ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে
bSF

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এবং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় কয়েকজনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে তারা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানায়। পরে বিজিবি গিয়ে তাদের আটক করে। বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মুর্শেদ।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কালিগঞ্জের তাসলিমা খাতুন, কলারোয়ার মর্জিনা, নড়াইলের নীরুফা বেগম, যশোরের সাজিদা খাতুন, ফরিদপুরের জাহিদুল ইসলাম ও শিশু ফাইজান শেখ, নোয়াখালীর ওমর ফারুক, নারায়ণগঞ্জের মীম আক্তার ও শাহনাজ, নরসিংদীর তানিয়া এবং খুলনার আলেয়া।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করে বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। চলতি মাসের ২ তারিখে মুম্বাই পুলিশ তাদের আটক করে এবং এরপর তারা পুলিশ হেফাজতে ছিলেন। ১৭ মে ১২৫ জন বাংলাদেশিকে বিমানযোগে শিলিগুড়িতে আনা হয়। সেখান থেকে গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এই ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

মেজর রিয়াদ মুর্শেদ জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT