নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ: ১৭২ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
সংগ্রহীত

বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগের প্রেক্ষিতে ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েছে দুদক।

পিডিবি চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন, সরকারি জমি দখল এবং ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। এসব অভিযোগেরই অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রগুলোর নথি তলব করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিদ্যুৎ খাতে ‘ক্যাপাসিটি চার্জ’-এর নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিন মেয়াদে খাতে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার, যা টাকায় প্রায় পৌনে ৪ লাখ কোটি। শুধু ক্যাপাসিটি চার্জ বাবদই প্রায় ১ লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ।

এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির ক্ষেত্রে এনবিআরের শুল্ক ও কর অব্যাহাতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগও খতিয়ে দেখছে দুদক।

এই অনুসন্ধানকে কেন্দ্র করে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি উঠেছে বিভিন্ন মহলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT