নোটিশ:
শিরোনামঃ
এইচএসসির ফলের পতন: দায় খোঁজার চেয়ে শেখার ঘাটতি পূরণ জরুরি কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ কমে ৪১, গত বছর ছিল ১১৯ পশ্চিম সাহারায় জাতিসংঘ মিশনের মেয়াদ বাড়ানো নিয়ে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা আর্মেনিয়ায় কপ-১৭ সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় সমঝোতা, অগ্রগতি নিয়ে উদ্বেগ আটলান্টায় কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, জি-২০ আলোচনার শেষ দিন প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে ত্রুটি তদন্তে বিমানের চার সদস্যের কমিটি থাইল্যান্ডের বাজারে শুল্ক কমানো ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান নারীস্বাস্থ্যসেবা জোরদারে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ সরকারের অক্টোবরে ডেঙ্গুতে ১৭৩ মৃত্যু, নভেম্বরেও সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

কাশ্মীরে ভয়াবহ হামলা: সৌদি সফর ছেড়ে দেশে ফিরলেন মোদি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে
Modi_

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। এই ঘটনায় সৌদি আরব সফর অসমাপ্ত রেখে তড়িঘড়ি দেশে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের হামলাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। হামলার পরই মোদি তার নির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে বুধবার সকালে নয়াদিল্লিতে ফিরে আসেন। সফরটি মূলত শেষ হওয়ার কথা ছিল বুধবার রাতেই।

প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি সৌদি রাজপরিবারকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী আজ জরুরি ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’ বৈঠকে সভাপতিত্ব করবেন। ওই বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT