আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত

সাবাস বাংলাদেশ ডেস্ক.
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে খোলা ড্রেনে যাত্রীবাহী একটি লেগুনা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বুধবার (১৬ এপ্রিল) রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ছিল। রাতে ৮টার দিকে ৮-১০ জন যাত্রী নিয়ে একটি লেগুনা বাইপাইলের দিকে যাচ্ছিল। জামগড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খোলা ড্রেনে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে জমে থাকা পানি ও খোলা ড্রেনের কারণেই লেগুনা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT