নোটিশ:
শিরোনামঃ
নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ আকভানের পরবর্তী বৃষ্টিতে আমন কাটায় বিলম্ব, শস্যক্ষতির আশঙ্কা বায়োগ্যাস পল্লি গড়তে হলে আগে চাই স্থানীয় সক্ষমতা ও জবাবদিহি জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামে গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার পরিকল্পনা শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশি দল

ঢাকায় ‘মার্চ ফর গাজা’, একই দিনে ইসরায়েলের হামলা জোরদারের ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে
সংগ্রহীত

গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হয় বিশাল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা।

এই প্রতিবাদের দিনেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, গাজার অধিকাংশ এলাকায় হামলার মাত্রা আরও বাড়ানো হবে। তিনি জানান, দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিস শহরের মধ্যবর্তী অংশে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ ইতোমধ্যেই দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী।

এ ছাড়া ওই অঞ্চলের ফিলিস্তিনিদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের রকেট হামলার জবাবে এসব এলাকায় অভিযান চালানো হবে।

বিবিসির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে স্বল্পকালীন যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। এর পর থেকে ইসরায়েলি বাহিনী গাজার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিচ্ছে, ফলে নতুন করে বাস্তুচ্যুত হচ্ছে বহু ফিলিস্তিনি।

এদিকে, আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, যেখানে হাসপাতালের জরুরি বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আহতদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ১৭ মাস ধরে চলমান ইসরায়েল-গাজা যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন লাখো মানুষ, এবং ঘরহারা হয়েছেন আরও লাখ লাখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT