নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার সনদ প্রদান

প্রতিবেদকের ছবি
মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে
received_626313217231472

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার সনদ প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিজয়ী খেলোয়াড়দের হাতে এই সনদপত্র তুলে দেন।

শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে এই সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ সত্যিই অনুপ্রাণিত করার মতো। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করবে।”

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০৮ ডিসেম্বর ২০২৪ শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ১১ ফেব্রুয়ারি, ২০২৫ আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT