নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ যুক্ত হলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে
Nasa Acccord

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) নেতৃত্বে পরিচালিত ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ এখন এই বৈশ্বিক মহাকাশ সহযোগিতা উদ্যোগের ৫৪তম সদস্য দেশ। এই চুক্তি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই মহাকাশ অনুসন্ধান ও ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে কাজ করে।

৮ এপ্রিল (সোমবার) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর প্রেক্ষাপটে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা।

চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহার ও মহাকাশ ঐতিহ্য সংরক্ষণের আন্তর্জাতিক প্রতিশ্রুতিতে যুক্ত হলো। প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, এই চুক্তি মূলত ‘আউটার স্পেস ট্রিটি’, ‘অ্যাস্ট্রোনট রেসকিউ এগ্রিমেন্ট’ এবং ‘রেজিস্ট্রেশন কনভেনশন’-এর নীতিমালাকে অনুসরণ করে, যা শান্তিপূর্ণ ও টেকসই মহাকাশ ব্যবস্থাপনায় সহায়ক।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ১৯৮০ সাল থেকেই মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে আসছে। এবার এই চুক্তির মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, বৈজ্ঞানিক গবেষণা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মুক্ত হলো।”

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, “এই চুক্তি ভবিষ্যৎ প্রজন্মের মহাকাশ অভিযাত্রী তৈরি ও গবেষণার পথ প্রশস্ত করবে। আমাদের বর্তমান প্রজন্ম গ্লোবাল চিন্তাধারার, তাই এই উদ্যোগ তাদের বিশ্বমানে প্রস্তুত করতে সহায়ক হবে।”

চুক্তির মাধ্যমে স্পারসো (বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান) উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন মনিটরিং এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা পেতে পারে। পাশাপাশি, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীরা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ গবেষণায় অংশ নিতে পারবেন এবং শিক্ষার্থীরা নাসার প্রশিক্ষণ ও বৃত্তি প্রোগ্রামেও অংশ নিতে পারবেন।

এতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য হলো, যেখানে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ ৫৩টি দেশ অংশ নিয়েছে।

নাসার ওয়েব সাইটেও এ চুক্তি সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশকে স্বাগত জানানো হয়েছে:
https://www.nasa.gov/news-release/nasa-welcomes-bangladesh-as-newest-artemis-accords-signatory/

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT