বিএসএফের বাধায় ছিটমহলে থমকে আছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

বিএসএফের বাধায় ছিটমহলে থমকে আছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের মানুষ এখনো বঞ্চিত উচ্চগতির ইন্টারনেট সুবিধা থেকে। সেখানে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপনে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নানা অজুহাতে তারা কেবল সংযোগে বাধা দিয়ে আসছে। ফলে ওই অঞ্চলের মানুষকে অতিরিক্ত খরচে ধীরগতির মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে, যা অনেক সময় সম্পূর্ণ বন্ধও থাকে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ সম্মেলনে দহগ্রাম-আঙ্গরপোতায় অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের প্রস্তাব পুনরায় উত্থাপন করা হয়। তবে বিএসএফ তা নাকচ করে দেয়, যুক্তি দেখায় এতে সীমান্ত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যদিও নিরাপত্তা বিঘ্নের কী আশঙ্কা রয়েছে, সে বিষয়ে তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

অন্যদিকে, ছিটমহল বিনিময়ের পর ভারতের অংশে দেশটি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব উদ্যোগে কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু দহগ্রামে ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের মতো মৌলিক সুবিধা দিতে গেলেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএসএফ। সংশ্লিষ্টরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের দুর্বল কূটনৈতিক অবস্থান এ সমস্যার একটি বড় কারণ।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, “আমরা সরকারকে কেবল সংযোগ দেওয়ার সুপারিশ করেছি। অনুমতি মিললেই দ্রুত সংযোগ দিতে পারব।”

বর্তমানে পাটগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার সংযোগ রয়েছে। কিন্তু সেখান থেকে দহগ্রামে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বিএসএফের আপত্তির কারণে। এতে ছিটমহলের জনগণ ভিডিও কল, অনলাইন ক্লাস, ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অধিক খরচে সীমিত ইন্টারনেট ব্যবহারের ফলে যোগাযোগ ব্যয়ও বেড়ে যাচ্ছে।

বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসএফের সঙ্গে আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। এখনো তাদের সম্মতি পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে আরও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT