নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দাবির মুখে’লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে দেওয়া হলো

জেলা ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে
মুক্তিযুদ্ধের ম্যুরাল

লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল স্বাধীনতা দিবসে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

তবে, স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে এ ধরনের কোনো দাবির সমর্থনে বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি। এছাড়া, সংশ্লিষ্ট ম্যুরালে কোনো সংস্কার কাজও চলছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে, হঠাৎ করে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে দেওয়া এর কারণ সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।

উল্লেখ্য, ওই দীর্ঘ ম্যুরালে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ১৯৭১-এর গণহত্যা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ের উল্লাস, সাত বীরশ্রেষ্ঠ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এমন একটি পদক্ষেপ জনগণের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের পরিপন্থী। বেশিরভাগ জনগণ, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ ইতিহাস মুছে ফেলার চেষ্টা হতে পারে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে, জেলা প্রশাসন দাবি করেছে, এটি সাময়িক ব্যবস্থা এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে, স্থানীয় জনগণের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT