ইনকিলাব মঞ্চের উদ্যোগে জাতিসংঘের সেই রিপোর্ট অনূদিত হচ্ছে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ইনকিলাব মঞ্চের উদ্যোগে জাতিসংঘের সেই রিপোর্ট অনূদিত হচ্ছে বাংলায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে
ওএইচসিএইচআর এর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের কাভার পেজ,জাতিসংঘ রিপোর্ট বাংলা অনুবাদ,ইনকিলাব মঞ্চ, শেখ হাসিনা জুলাই ম্যাসাকার, জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ, শেখ হাসিনা সরকার, রাজনৈতিক হত্যাযজ্ঞ বাংলাদেশ, ফ্যাসিস্ট হাসিনা, অনুবাদ প্রকল্প, স্বেচ্ছাসেবী অনুবাদক, জাতিসংঘ তদন্ত রিপোর্ট, মানবাধিকার রিপোর্ট অনুবাদ, ইনকিলাব মঞ্চের উদ্যোগ, জুলাই ম্যাসাকার রিপোর্ট, বাংলাদেশ রাজনৈতিক সহিংসতা
ওএইচসিএইচআর এর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের কাভার পেজ

গত ১২ ফেব্রুয়ারি শেখ হাসিনার জুলাই ম্যাসাকার নিয়ে তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। ১১৪ পৃষ্ঠার ইংরেজিতে লিখিত এই রিপোর্টে বিস্তারিত উঠে এসেছে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে কীভাবে তার বাহিনীগুলো দেশের সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিবরণ, যাকে ইতিহাসের অমোচনীয় কালিতে লেখা এক দগদগে দলিল বলা চলে। এই রিপোর্টের জের ধরে হাসিনার নির্বিচার খুন ও হতাযজ্ঞের বিচার করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সম্প্রতি ইনিকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর নেতৃত্বে একদল অনুবাদকের ঐকান্তিক প্রচেষ্টায় ইংরেজিতে লিখিত সেই ১১৪ পৃষ্ঠার প্রামাণ্য প্রতিবেদনটি বাংলায় অনুবাদ চলছে। জানা গেছে অনুবাদ শেষ পর্যায়ে, শীঘ্রই আলোর মুখ দেখবে বাংলায় অনূদিত এই প্রতিবেদনটি।

এই কাজের জন্য ১৮ জন অনুবাদকের একটি টিমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে করছে। ১০ সদস্যের একটি গ্রুপ অনুবাদ করেছে, বাকি ৮ সদস্যদের দ্বারা চলছে সম্পাদনার কাজ।

এমন উদ্যোগ গ্রহণের পূর্বে শরীফ ওসমান বিন হাদী তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট দেন,  “জুলাই ম্যাসাকার নিয়ে জাতিসংঘ ১১৪ পৃষ্ঠার যে প্রতিবেদনটা দিয়েছে, এটা খুni লীগের কফিনে শেষ পেরেক। ইনকিলাব মঞ্চ‘র পক্ষ থেকে আমরা সেই প্রতিবেদনের বাংলা অনুবাদ বের করতে চাই। দেশের ঘরে ঘরে তা পৌঁছে দিতে চাই। এই রিপোর্টের প্রথম পৃষ্টাটা লীগ নেতাদের কবরে এপিটাফ হিশাবে লাগাইয়া দিয়া আসতে চাই। এই কার্যক্রমে আমাদের কিছু দক্ষ অনুবাদক দরকার। তেমন ভালো সম্মানী আমরা দিতে পারবো না। কাইন্ডলি ইংরেজি-বাংলা অনুবাদে দক্ষ কেউ এগিয়ে এলে আমাদেরকে কমেন্টে/ইনবক্সে জানান।”

তার এই আবেদনে সাড়া দেন শত শত স্বেচ্ছাসেবী অনুবাদক, তাদের মধ্য থেকে বাছাই করে ১৮ সদস্যের এই টিমটি গঠন করা হয়, যারা এখন দিনরাত পরিশ্রম করে এই প্রশংসনীয় উদ্যোগটি সফল করতে চলেছেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT