‘জয় বাংলা’ স্লোগান , গণপিটুনি দিয়ে যুবলীগকর্মীকে পুলিশে সোপর্দ- দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

লক্ষ্মীপুরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান , গণপিটুনি দিয়ে যুবলীগকর্মীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে
আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান,যুবলীগকর্মীকে পুলিশে সোপর্দ,লক্ষ্মীপুর যুবলীগকর্মী

লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে চার শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ জনতা দুইজনকে মারধর করে, যার মধ্যে পরান চৌধুরী নামে এক যুবলীগকর্মীকে পুলিশে সোপর্দ করা হয়।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আটক পরান লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

কী ঘটেছিল?

পুলিশ, আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থীর হত্যা মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এ সময় জামিনে থাকা আসামিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মীও স্লোগান দেওয়া শুরু করেন, যা আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি করে। ক্ষুব্ধ জনতা পরানসহ দুজনকে মারধর করে। এর মধ্যে একজন পালিয়ে গেলেও পরানকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের বিক্ষোভ
ঘটনার প্রতিবাদে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। বিক্ষোভ শেষে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক এবং জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

পুলিশের বক্তব্য
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পরানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT