ডাক্তারি : অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

ডাক্তারি : অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ!

ডা: মেহেদী হাসান
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৭ বার দেখা হয়েছে
অদ্ভুত উঠের পিঠে চলেছে স্বদেশ
ইংল্যান্ডে স্পেশালিষ্ট হিসাবে কাজ করার যোগ্যতা আমার আছে, চাইলে সেটেল হতে পারি মিডল ইস্টেও। তবু দেশ ছাড়তে আমার কখনো মন চায় না। বাবার কবর, মা ও মাটির টান, বাঙালি মুসলমান – আমার পিছুটান অনেক।
তবে, কষ্টের সাথে বলতে বাধ্য হচ্ছি, এদেশে ডাক্তারি করার ইচ্ছা মরে যাচ্ছে দিনদিন। এখানে যে কেউ চাইলে ভুল চিকিৎসার ধোঁয়া তুলে কলার ধরতে পারে৷
আগে শুধু লীগ ছিলো ডাক্তারের কলার ধরার মতো, এখন সবাই ধরে। ৫ই আগস্টের পর দাদাগিরির পরিমাণ বেড়ে গেছে বহুগুণ।
এ কয়টা মাসে অনেকগুলো দাদাগিরি সামলাতে হলো, জাস্ট ক্লান্ত লাগে।
উত্তেজিত মবের সামনে যুক্তির কোন মূল্য নেই, মূল্য নেই কমপ্যাশন বা ডেডিকেশনেরও।
এরা রোগী ভালো হলে ধন্যবাদ দিতে ভুলে যায়, কিন্তু কোন মারা গেলে গালি দিতে ভোলে না।
সাংবাদিকরাও ডাক্তার ও জনগণের সম্পর্ককে কখনোই স্বাভাবিক হতে দিবে না।
একটা সিম্পল ঘটনা দেখেন, বাচ্চার চোখে চুল ঢুকছে, চক্ষু বিশেষজ্ঞ চুলটা বের করে দিছে। আরেক চোখেও চুল ছিলো, পরেও সেটাও বের করে দিছে।
কিন্তু নিউজ হলো কী?
এক চোখে সমস্যা, আরেক চোখ অপারেশন করে দিছে। এসব নিউজ তো ভাইরাল হতে সময় লাগে না।
কিন্তু, আশ্চর্যের বিষয়, ঘটনা তলিয়ে না দেখে সেই ডাক্তারকে গ্রেফতার করা হলো। রোগী সুস্থ, কিন্তু ডাক্তার কারাগারে।
আজব। অদ্ভুত উঠের পিঠে চলেছে স্বদেশ।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT