খালেদা জিয়ার সুস্থতার খবর জানালেন তার সফরসঙ্গী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতার খবর জানালেন তার সফরসঙ্গী

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে
খালেদা জিয়ার সুস্থতার

লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি এখন নিজে থেকেই সামান্য হাঁটতে সক্ষম হচ্ছেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গী ও উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

রোববার এক বিবৃতিতে এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তিনি আজ নিজে নিজে হাঁটতেও পেরেছেন।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতির দিকে। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তদারকি করছেন। আজ তাকে ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে।

রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান প্রতিদিনের মতো খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান।

উল্লেখ্য, বাংলাদেশ সময় গত বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান তাকে স্বাগত জানান। খালেদা জিয়া যখন হুইলচেয়ারে করে ছেলের কাছে যান, তখন তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন, যা মুহূর্তেই আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশের বিএনপি নেতাকর্মীরা নিয়মিত দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করছেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন।

এদিকে, লন্ডনে তার চিকিৎসার খোঁজখবর নিতে দলের সিনিয়র নেতারাও নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT