সংস্কার কমিশনের প্রস্তাবে কী হতে পারে বাংলাদেশের নতুন নাম! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

সংস্কার কমিশনের প্রস্তাবে কী হতে পারে বাংলাদেশের নতুন নাম!

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে
সংবিধান সংস্কার

বাংলাদেশের সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ এবং ‘প্রজাতন্ত্র’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। একই দিনে নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রস্তাবিত সংশোধন অনুসারে, সংবিধান সংস্কার প্রস্তাবনায় উল্লেখ থাকবে, “জনগণের সম্মতিক্রমে আমরা এই সংবিধানকে ‘জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ হিসেবে গ্রহণ করছি।” বর্তমান সংবিধানে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ হিসেবে উল্লেখ রয়েছে।

কমিশনের প্রস্তাবে আরও বলা হয়েছে, সংবিধানের সব প্রযোজ্য ক্ষেত্রে ‘প্রজাতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে ‘রিপাবলিক’ ও ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ অপরিবর্তিত থাকবে।

এছাড়াও, নাগরিকত্বের ক্ষেত্রে ‘বাঙালি’ শব্দের পরিবর্তে ‘বাংলাদেশি’ ব্যবহারের সুপারিশ করেছে কমিশন। তারা প্রস্তাব করেছে, সংবিধানের বর্তমান অনুচ্ছেদ ৬(২) সংশোধন করে ‘বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশি” বলে পরিচিত হবেন’ যুক্ত করা হোক। ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি…’ বিধানটি বিলুপ্ত করারও সুপারিশ করা হয়েছে।

কমিশনের এই সুপারিশে বাংলাদেশের রাজনৈতিক, সাংবিধানিক এবং সামাজিক কাঠামোতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

বিশেষত, ‘বাঙালি’ শব্দের পরিবর্তে ‘বাংলাদেশি’ ব্যবহার করার প্রস্তাব দেশের জাতিগত পরিচয়ের পরিবর্তনের একটি বড় পদক্ষেপ হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই প্রস্তাবগুলো দেশের সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের নতুন দিক উন্মোচন করতে পারে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT