১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

১০০ টাকা মোবাইল রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে
মোবাইল রিচার্জ কর

মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ১০০ টাকা মোবাইল রিচার্জে কর বাবদ কাটা যাবে ৫৬ টাকারও বেশি। মোবাইল সেবার ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

বর্তমানে মোবাইল ফোন সেবায় ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে। সরকার এই শুল্ক বাড়িয়ে ২৩ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর এ সিদ্ধান্ত ইতোমধ্যে উচ্চপর্যায়ে অনুমোদিত হয়েছে।

৫৬ টাকার করের হিসাব

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। সে অনুযায়ী, বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১০ পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬ টাকা ১০ পয়সা, আর পরোক্ষ কর দিতে হয় আরও ২০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সবমিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়ে ৫৪ টাকা ৬০ পয়সা।

যদি শুল্ক ৩ শতাংশ বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়, তাহলে ১০০ টাকার রিচার্জে গ্রাহকের কর দাঁড়াবে ৫৬.৩ টাকা।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিশ্বের তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের গতি ও কল সেবার মান খুবই নিম্নমানের। অথচ করের হার সবচেয়ে বেশি। এই নতুন শুল্ক আরোপ দেশের নাগরিকদের ইন্টারনেট ও মোবাইল সেবা গ্রহণে নিরুৎসাহিত করবে।”

তিনি আরও বলেন, “দেশের ৪৮ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে। উচ্চ হারে কর আরোপের ফলে ডিজিটাল সেবার প্রতি আগ্রহ কমবে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বাধা সৃষ্টি হবে।”

এই নতুন শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা যাচ্ছে। নাগরিকেরা সরকারকে আহ্বান জানিয়েছেন, মোবাইল সেবার মান উন্নত করার পাশাপাশি করের বোঝা হ্রাস করতে।

প্রতিনিয়ত ডিজিটাল সেবা গ্রহণে নির্ভরশীল হচ্ছে বাংলাদেশের মানুষ। এমন পরিস্থিতিতে মোবাইল সেবায় করের হার বাড়ানো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT