সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে বিকল হলো পর্যটকবাহী জাহাজ। - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে বিকল হলো পর্যটকবাহী জাহাজ।

সারাদেশ ডেস্ক।
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে
পর্যটকবাহী জাহাজ, সাগরে বিকল

সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ গ্রীন লাইন বৈদ্যুতিক সম্যসার কারনে সাগরে বিকল হয়ে পড়ে,পরে যাত্রী সহ কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে ভীড়তে সক্ষম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গ্রীন লাইন জাহাজের ম্যানেজার মো. সুলতান আহমদ। তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন গ্রীন লাইন জাহাজ ।পরে প্রায় আড়াই ঘন্টা জাহাজ চালানোর পরে সাগরের ঢেউের পানি পড়ে বৈদ্যুতিক সম্যসায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়ে।পরে জাহাজটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা না করে কোন রকম মেরিন ড্রাইভের বড় ডেইলের সমুদ্র সৈকতে পর্যটক সহ জাহাজ টা ভীড়তে পেরেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের টিম ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ গ্রীন লাইন জাহাজের কতৃর্পক্ষ ঘটনাস্থলে পৌঁছে।যেসব পর্যটক রয়েছে তাদের নিদিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পর্যটকবাহী জাহাজ সাগরে বিকল ঘটনার পর, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশ বাহিনীর সহায়তায় বিকল জাহাজটি নিরাপদে উপকূলে ভেড়ানো সম্ভব হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, স্থানীয় প্রশাসন এবং গ্রীন লাইন কর্তৃপক্ষ পরবর্তীতে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছেন।

গ্রীন লাইন জাহাজের ম্যানেজার মো. সুলতান আহমদ বলেন, “এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য আমরা জাহাজের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করব।” তিনি আরও জানান, পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা বিষয়টির জন্য ধৈর্য্য ধারণ করায় প্রশংসা করেছেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT