নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর দুর্দান্ত জোড়া গোল

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার দেখা হয়েছে
রোনালদোর দুর্দান্ত জোড়া গোল

আগামীকাল বুধবার ৪০ বছরে পা রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মদিনের আগে শেষ ম্যাচ খেলতে নেমে নিজেকেই যেন উপহার দিলেন এই পর্তুগিজ তারকা।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল নাসরের হয়ে আল ওয়াসলের বিপক্ষে দুটি গোল করেন রোনালদো।

তার দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর ৪-০ গোলের বড় জয় তুলে নেয়।

ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো।

এরপর ৭৮তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে দ্বিতীয় গোলটি করেন তিনি।

চলতি মৌসুমে এটি রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম গোল এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল।

এই জোড়া গোলে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯২৩।

হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ৭৭ গোল দরকার তার।

বর্তমান ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারলে এই লক্ষ্যে পৌঁছানো রোনালদোর জন্য কঠিন হবে না।

তবে এক সাক্ষাৎকারে ১০০০ গোল নিয়ে বেশি চিন্তা করছেন না বলে জানিয়েছেন রোনালদো।

তিনি বলেছেন, ‘যদি আমি এই মাইলফলকে পৌঁছাতে পারি, তবে দুর্দান্ত হবে।

কিন্তু এটা নিয়ে আমি আচ্ছন্ন নই। বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনা এখন বিরক্তিকর হয়ে উঠেছে।’

এদিকে জন্মদিনের আগে গোল করে নতুন উদযাপন উপহার দিয়েছেন রোনালদো।

এই উদযাপনে তিনি প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন, এরপর ধীরে ধীরে হাত নিচে নামিয়ে আনেন, যা ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT