নোটিশ:

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
fd4d0bf0-de11-11ef-8dd8-89901b699194

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্প বলেন, উভয় দেশ তাদের চূড়ান্ত সামরিক অভিযান শেষ করার ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা স্থায়ী হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে।

ট্রাম্প আরও বলেন, “এই যুদ্ধকে ‘১২ দিনের যুদ্ধ’ বলা উচিত।”

এই শান্তিচুক্তি যদি বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা অনেকটাই প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT