নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

বাংলাদেশে মার্কিন কোম্পানির বিনিয়োগে হচ্ছে দুই হাজার কোটি টাকার হাসপাতাল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে
সংগ্রহীত

বাংলাদেশে দুই হাজার কোটি টাকা বিনিয়োগে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বাংলা ইউএস এলএলসি। রাজধানী ঢাকায় আয়োজিত চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এ ঘোষণা দেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ।

ড. দাউদ জানান, ২০২৬ সালের মধ্যে হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় একটি আধুনিক নার্সিং বিশ্ববিদ্যালয় এবং একটি শিল্প কারখানাও নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এছাড়াও প্রতি বছর ৫ হাজার প্রশিক্ষিত নার্স বিদেশে রপ্তানির পরিকল্পনার কথাও জানান তিনি। এসব নার্স মূলত যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে দক্ষ নার্সদের চাহিদা অত্যন্ত বেশি।

ড. দাউদ বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতায় আমরা এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

এই বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামে ৬০০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি সার কারখানা নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি। এ প্রকল্পটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার উদ্যোক্তা ফ্র্যাঙ্ক জাও–এর নেতৃত্বাধীন ডিপি ওয়ার্ল্ড গ্রুপ যুক্ত হয়েছে। গ্রুপটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. স্যাম বেটেটা, যিনি যুক্তরাষ্ট্রের ফিটন বিশ্ববিদ্যালয়ের সাবেক গণিত বিভাগের প্রধান।

এই বৃহৎ বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT