নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে পালিত হল বর্ষবরণ উৎসব ১৪৩২

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে
received_710902968138207

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

বৈশাখী গান, বাঁশির সুর ও বাদ্যের তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের নানা রূপ তুলে ধরেন।

শোভাযাত্রা শেষে উপাচার্য একাডেমিক ভবনের সামনে বিভাগসমূহের আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের শিকড়ের কাছে ফিরে যাই। বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

শিক্ষার্থীরা বলেন,” পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত লাঙ্গল, ঘোড়ারগাড়ি,গরুর গাড়িসহ বাঙালি সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয়েছি। পুরনো বছরের সকল ব্যর্থতা ও দুঃখ ভুলে গিয়ে আমরা যেন নতুন বছরে এগিয়ে যেতে পারি নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে। ”

এ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়।

উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এর অংশ হিসেবে গতকাল ৩০ চৈত্র (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT