নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

আল্লাহকে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬৬ বার দেখা হয়েছে
রাখাল রাহার বিরুদ্ধে মামলার কাজে সম্পৃক্ত আলেমসমাজ ও ইসলামপ্রিয় জনতা,ধর্ম অবমাননা মামলা, মতিঝিল থানায় মামলা, আল্লাহ কটূক্তি, ফেসবুক পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিশ্বাস, সামাজিক বিভাজন, ধর্মীয় উত্তেজনা, হেফাজতে ইসলাম, আলেমদের বিবৃতি, ফেসবুক ধর্মীয় অবমাননা, সাজ্জাদুর রহমান, ধর্মীয় শাস্তি, বিচারের দাবি, আলেমদের প্রতিবাদ, জাতীয় স্থিতিশীলতা, ধর্মীয় অবমাননা মামলা
রাখাল রাহার বিরুদ্ধে মামলার কাজে সম্পৃক্ত আলেমসমাজ ও ইসলামপ্রিয় জনতা

সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে একটি পোস্ট দেন। এ নিয়ে আজ সন্ধ্যায় মতিঝিল থানায় ধর্ম অবমাননার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ঝাঁক ধর্মপ্রিয় আলেম ও জনতা।

এ বিষয়ে মতিঝিল থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাখাল রাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি পারেননি।

মতিঝিল থানার একটি সূত্র জানায়, মামলার অভিযোগে বলা হয়েছে—রাখাল রাহা তার পোস্টে “তাহাজ্জুদ” ও “আল্লাহ” শব্দের বিকৃতি ও ব্যঙ্গ করেছেন। তিনি ফেসবুকে চরম অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাতের উদ্দেশ্যে করা হয়েছে।

এ ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উসকে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের উসকানিমূলক প্রচেষ্টা। অভিযোগকারী রাখাল রাহার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলা দায়েরের আগে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ বিভিন্ন ইসলামিক সংগঠন তার দ্রুত বহিষ্কার ও বিচারের দাবি জানান। এছাড়াও, ১৫০ জন আলেম বিবৃতির মাধ্যমে রাখাল রাহার বিচারের দাবি করেছেন।

জানা গেছে, এই মামলা করতে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে, টানা দুইদিন ধরে চেষ্টা করার পর অবশেষে মামলা নিয়েছে থানা।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT