নোটিশ:
শিরোনামঃ
পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত

হামাসের প্রশংসা করে যা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে
IMG_20250417_104033

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা থেকে মুক্তি পাওয়া রুশ-ইসরায়েলি বন্দিদের প্রথমবারের মতো ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন। বুধবার মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে বন্দিমুক্তির মতো একটি “মানবিক কাজ” সম্পাদনের জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন আলেক্সান্ডার ত্রুফানভ, যাকে চলতি বছরের ফেব্রুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন তার মা ইলিনা এবং সঙ্গী সাবির কোহেন, যাদেরও পূর্বে আরেকটি বিনিময় চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয়েছিল।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুতিন ইলিনা ও সাবিরকে ফুল দিচ্ছেন এবং ত্রুফানভের সঙ্গে করমর্দন করছেন। তিনি বলেন, গাজায় বন্দিদের মুক্তি রাশিয়া ও ফিলিস্তিনি জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে। একইসঙ্গে পুতিন দৃঢ়ভাবে জানান, গাজার বাকি বন্দিদের মুক্তির জন্য রাশিয়া সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।

ইসরায়েলি হিসাব অনুযায়ী, গাজায় এখনও ৫৯ জন ইসরায়েলি বন্দি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত। অপরদিকে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৫০০-র বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র: আলজাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT