ইসরাইলের আশদোদের দিকে হামাসের একের পর এক রকেট হামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ইসরাইলের আশদোদের দিকে হামাসের একের পর এক রকেট হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরের উদ্দেশে একের পর এক রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা, আল-কাসাম ব্রিগেড। রোববার রাতে সংগঠনটি এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে, তার প্রতিক্রিয়ায় আমরা আশদোদের দিকে রকেট হামলা করেছি।”

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা থেকে মোট ১০টি রকেট ছোড়া হয়, যার কিছু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা সম্ভব হয়েছে। হামলার সময় আশদোদ, আশকেলনসহ আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে, ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়।

ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর বরাতে আল জাজিরা জানায়, রকেটের টুকরো আশকেলন ও গ্যান ইয়াভন এলাকায় পড়েছে, এতে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন সামান্য আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল গাজার ওপর অব্যাহতভাবে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। এক মাস ধরে পুরো উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করায় সেখানকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দেড় বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অর্ধেকের বেশি।

চলতি বছরের ১৮ মার্চ থেকে আইডিএফ আবারও গাজায় দ্বিতীয় দফায় সামরিক অভিযান শুরু করে। গত দুই সপ্তাহের এই অভিযানে আরও এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT