নোটিশ:
শিরোনামঃ
ঘূর্ণিঝড়ের সংকেতের পাশাপাশি চাই উপকূলবাসীর কাছে পৌঁছানো কার্যকর সতর্কতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেকসই সবুজ ক্যাম্পাস গড়তে বিশেষজ্ঞ কর্মশালা সেশনজট কমাতে কুবির ১৯ বিভাগে প্রথম বর্ষের পরীক্ষা শুরুর নির্দেশনা নানিয়ারচরে আইনশৃঙ্খলা সভায় বাল্যবিয়ে, জুয়া ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা ইউক্রেনের ওলেশকিতে মানবিক সহায়তার জন্য স্থানীয় যুদ্ধবিরতি শুরু অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক ঋণ পরিশোধ ১৩৫ কোটি ডলার আট বিভাগে ক্যানসার ইনস্টিটিউট ও ১৭টি রেডিওথেরাপি যন্ত্র কেনার পরিকল্পনা ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, শোভন চেয়ারে ভাড়া ৬৮৫ টাকা বাংলাদেশ–মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা ঢাকায় সরকারি জমিতে ১৫টি সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নিচ্ছে ইনভেস্ট বাংলাদেশ

ছাত্রদের ডাবল অ্যাবসেন্টের হুমকি দেওয়া সেই ড্যাফোডিল শিক্ষিকা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জনকারী শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়ার পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমানকে বরখাস্ত করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাহমিনা রহমানকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।” তিনি জানান, তাহমিনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক ছিলেন এবং আজ থেকেই তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক শেষ হলো।

এর আগে ফিলিস্তিনের পাশে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জনের ডাক দেয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তাহমিনা রহমান একটি শিক্ষার্থী গ্রুপে জানিয়ে দেন—ক্লাসে উপস্থিত না হলে তাদের ডাবল অ্যাবসেন্ট দেখানো হবে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে তাহমিনা রহমান মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে তীব্র প্রতিক্রিয়ার মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT