নোটিশ:

ফেরত অভিবাসীদের সহায়তায় ২৫.৭ লাখ ডলারের কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি: ভ্রমণ ও অভিবাসন

বাংলাদেশ ও জাতিসংঘের পাঁচ সংস্থা বিদেশফেরত অভিবাসীদের সহায়তায় ৩০ মাস মেয়াদি ২৫ লাখ ৭০ হাজার ডলারের কর্মসূচি শুরু করেছে।

কর্মসূচিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন উইমেন অংশ নিচ্ছে। নেতৃত্ব দেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

জাতিসংঘের মাইগ্রেশন মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ডের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষভাবে গুরুত্ব পাবে সংকটের মুখে দেশে ফেরা অভিবাসী, নারী ও শিশু।

জীবিকা, সামাজিক সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবার সঙ্গে ফেরত আসা কর্মীদের যুক্ত করতে সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হবে।

সূত্র: বাসস, ৮ অক্টোবর ২০২৬।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT